1
2
| প্রকাশের তারিখঃ ২৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
গুলশানে হেঁটে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী, ঈদ উপহার চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
রাজধানীর গুলশান এলাকায় নিজ বাসভবন থেকে হেঁটে দলীয় কার্যালয়ে গেছেন বিএনপি নেতা তারেক রহমান। শুক্রবার (২২ মে) বিকেলে আসরের নামাজের পর তিনি এই পথ অতিক্রম করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জানা গেছে, গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে ৮৬ নম্বর রোডে অবস্থিত দলীয় কার্যালয়ের দূরত্ব প্রায় এক কিলোমিটার। এই পথ হেঁটে যেতে আনুমানিক ১৫–২০ মিনিট সময় লাগে।
আতিকুর রহমান রুমন জানান, ছুটির দিনে দলীয় একটি অনুষ্ঠানে অংশ নিতে তারেক রহমান কার্যালয়ে যান। সেখানে দেশের বিভিন্ন সিটি করপোরেশনের প্রশাসক ও মেয়রদের নিয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঈদুল আজহা উপলক্ষে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য বরাদ্দ ঈদ উপহারের চেক প্রশাসকদের হাতে তুলে দেওয়া হয়। এর আগে গত ঈদুল ফিতরের সময়ও পরিচ্ছন্নতাকর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছিল বলে জানান সংশ্লিষ্টরা।
অনুষ্ঠান ঘিরে দলীয় কার্যালয়ে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতি ছিল বলেও জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত