1
2
| প্রকাশের তারিখঃ ১৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
দেশে ভোজ্য তেলের সংকট নেই, রমজানেও বাজার স্থিতিশীল থাকবে : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং বর্তমানে মূল্য বাড়ানোর কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি, জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বা সরবরাহে চাপ থাকলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
মন্ত্রী আরও জানিয়েছেন, গত ১৫–২০ বছরের তুলনায় এই রমজানে ভোজ্য পণ্যের বাজার সবচেয়ে স্থিতিশীল ছিল। কিছু কৃষিপণ্যের দাম বাড়ানোর চেষ্টা হলেও সরকারের তদারকিতে তা বাস্তবায়ন হয়নি। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী রমজানে ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার চিন্তা না করে ব্যবসা করবেন।
রমজানের পরে পাইকারি ও খুচরা বাজারে দামের পার্থক্য খুঁজে বের করতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে, যেখানে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী অংশ নেবেন।
মন্ত্রী বলেন, বাজার নিয়ন্ত্রণ নয়, বরং বাজার যেন সঠিকভাবে চলতে পারে তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, আর ক্রয়ক্ষমতার মধ্যে পণ্য পৌঁছালে জনগণ ও ব্যবসায়ীরা উভয়েই সন্তুষ্ট হবেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত