1
2
| প্রকাশের তারিখঃ ০৩ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কাতার আমিরের শোক
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান।
আমির তাঁর শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন।
গত বছর জরুরি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত