1
2
| প্রকাশের তারিখঃ ০২ জানুয়ারী, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
আফকনে রেফারিকে অপমান করে নিষিদ্ধ গিনির দুই ফুটবলার
নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা ডেস্ক :
আফ্রিকা কাপ অব নেশন্সে (আফকন) রেফারিকে অপমান করায় শাস্তি পেয়েছেন ইকুয়াটোরিয়াল গিনির দুই ফুটবলার। দলের অধিনায়ক কার্লোস আকাকপো ও মিডফিল্ডার জোসে মিরান্ডাকে নিষিদ্ধ করা হয়েছে চার ম্যাচের জন্য।
শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে ইকুয়াটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
গত রোববার সুদানের বিপক্ষে ১-০ গোলে হারের পর কঙ্গোর রেফারি এনকাউনোকে অপমান করায় শাস্তি পেলেন এই দুই ফুটবলার। চার ম্যাচের মধ্যে তাদের দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক বছর স্থগিত থাকবে।
৩১ ডিসেম্বর বুধবার আলেজিয়ার বিপক্ষে গিনির ৩-১ গোলে হারা ম্যাচ দিয়ে শুরু হয়েছে তাদের নিষেধাজ্ঞা। আসরে তিন ম্যাচের সবকটি হেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশটি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত