1
2
| প্রকাশের তারিখঃ ২৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বগুড়ার পাশাপাশি ঢাকাতেও লড়বেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২৭ ডিসেম্বর রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় প্রার্থিতা চূড়ান্ত করার বিষয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আরও জানান, বিএনপির অন্যতম শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, নিজের বাড়ি ভোলা-১ আসনে আন্দালিব রহমান পার্থ সাহেব নির্বাচন করবেন। তিনি তার দলের নির্বাচনি মার্কায় নির্বাচন করবেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত