1
2
| প্রকাশের তারিখঃ ১৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
এমপিদের অনিয়ম অভিযোগ আকারে ইসি বরাবর পাঠাতে পারবেন স্পিকার : ইসি সানাউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ কিংবা একক উদ্যোগে সেই এমপির কর্মকাণ্ড তদন্ত করা যাবে বলে এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ এসব কথা জানিয়েছেন।
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, কোন সংসদ সদস্যের বিরুদ্ধে যদি কোন অভিযোগ আসে যে তিনি কোন অনিয়মের সাথে জড়িয়ে গিয়েছেন, তাহলে স্পিকার নিজ ক্ষমতাবলে যাচাইয়ের জন্য তা ইসির কাছে ন্যস্ত করতে পারেন।
আবুল ফজল মো. সানাউল্লাহ আরও বলেন, বাংলাদেশে কখনও এটিকে চর্চা করা হয়নি। এখন এই আইন সংশোধন হয়েছে।
সংশোধিত আইনে এটিও বলা হয়েছে, কোনো এমপির বিরুদ্ধে অভিযোগ আসলে এখন নির্বাচন কমিশনও চাইলে স্বপ্রণোদিত হয়ে তা তদন্তের উদ্যোগ নিতে পারবে। সেই অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত সংসদ সদস্য তার পদ হারাতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত