1
2
| প্রকাশের তারিখঃ ০৯ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটসাইকেল আরোহী এক নারী নিহত
নিজস্ব প্রতিবেদক
সাইয়্যেদ শান্ত, পঞ্চগড় জেলা প্রতিনিধি :
পঞ্চগড়ের সড়ক দুর্ঘটনায় রিনা আক্তার(৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা আনুমানিক ১১ টার দিকে পঞ্চগড় বিজিবি ক্যাম্পের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওই নারী জেলার দেবীগঞ্জ উপজেলার লক্ষীর হাটের মুন্সিপাড়া এলাকার আশরাফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত ওই নারী তার স্বামীর সাথে মোটরসাইকেল যোগে পঞ্চগড়ে আসছিলেন। এসময় বিজিবি ক্যাম্পের সামনে আসলে রাস্তায় থাকা বিডে কাছে এসে গাড়ি ব্রেক করলে বালিতে স্লিপ করে রাস্তায় পড়ে যায় ওই নারী। এসময় পিছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক ওই নারীকে চাপা দেয়৷ ঘটনাস্থলেই নারীর মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। এ ঘটনায় স্থানীয়রা রাস্তা অবরোধ করে রাখে। পরে জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করে ঘটনাস্থলে বালু, অবৈধ স্থাপনাসহ রাস্তা প্রস্তত্বের আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। পঞ্চগড় সদর থানায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ সময় জেলা প্রশাসক কাজী মো: সায়েমুজ্জামান ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং স্থানীয়দের সমস্যাগুলো শুনেন।
তাৎক্ষনিক অবৈধ স্থাপনা অপসরণনহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে স্থানীয়দের আশ্বস্ত করেন এবং সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত