1
2
| প্রকাশের তারিখঃ ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে শীর্ষে ভারতের দিল্লি
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান চতুর্থ। শনিবার সকাল ৯টা ৯ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা দিল্লির বায়ুর মান ৬২৭, যা ‘দুর্যোগপূর্ণ’ মানদণ্ডে পড়ে।
এ ছাড়া ৩৫৮ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে পাকিস্তানের লাহোর।
এই শহরের বাতাসও আজ ‘দুর্যোগপূর্ণ’। ২৬৯ স্কোরে তৃতীয় দেশটির কুয়েতের কুয়েত সিটি। এ ছাড়া চতুর্থ অবস্থানে ঢাকার স্কোর হচ্ছে ২২৭। এই দুই শহরের বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’।
তালিকায় ১৯৬ স্কোরে পঞ্চম অবস্থানে ভারতের কলকাতা। শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ মানদণ্ডে পড়ে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।
সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত