1
2
| প্রকাশের তারিখঃ ০৮ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
রাজধানীর কাকরাইল এলাকায় ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
অনলাইন ডেস্ক :
দেশের রাজধানীর কাকরাইল এলাকায় অবস্থিত সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
৬ নভেম্বর শুক্রবার রাত পৌনে ১১টার দিকে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। পরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে অবিস্ফোরিত অবস্থায় আরেকটি ককটেল উদ্ধার করে। পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত ককটেলটি নিষ্ক্রিয় করে।
এ সময়, ডিএমপির ডগ স্কোয়াডকে তল্লাশি চালাতেও দেখা যায়। তবে ঘটনার সাথে কে বা কারা জড়িত এখনও জানা যায়নি।
গির্জা সূত্রে জানা যায়, সেন্ট মেরি’স ক্যাথেড্রাল গির্জা প্রাঙ্গণে শনিবার সকালে একটি ধর্মীয় অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে সারাদেশের বিভিন্ন গির্জা থেকে ৬০০ অতিথি অংশ নেয়ার কথা।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত