1
2
| প্রকাশের তারিখঃ ১৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত : গোলাম পরওয়ার
নিজস্ব প্রতিবেদক
নিউজ বাংলা ডেস্ক :
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামী অংশ নেবে কিন্তু সনদে স্বাক্ষর করার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি জামায়াত।
১৬ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 'জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন' শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। নভেম্বরই গণভোটের উপযুক্ত সময়। এ সময় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবই গণভোটের মধ্যে রাখার দাবি জানান তিনি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সরকারের থাকা কিছু ব্যক্তি একটি দলের নির্দেশনায় প্রশাসনে বদলি করছে। সেখানে দলীয় ব্যক্তিদের পদায়ন করা হচ্ছে।
এদিকে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে সংশয় রয়েছে। গণভোটের মাধ্যমে সনদের আইনি ভিত্তি দিতেই হবে। গণভোটে বাধা দিলে বিএনপির অবস্থা আওয়ামী লীগের মতো হবে।
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত