আন্তর্জাতিক ডেস্ক :
গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা এই হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার একটি প্রতিবেদনের মাধ্যমে এমন তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৭৯টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন ২২৮ জন। এর ফলে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত আহতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ৯২৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় শিশুসহ আরও চারজন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত অনাহারে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩৫ জনে।
সূত্র : আনাদোলু এজেন্সি