1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শুক্রবার সারা দিন ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে যা যা ঘটল
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক :
ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে দাবি করে ইসরায়েল গত সপ্তাহে দেশটির বিরুদ্ধে ব্যাপক হামলা চালায়, যার জবাবে সঙ্গে সঙ্গে তেহরানও পাল্টা হামলা চালায়। ১৩ জুন থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। অন্যদিকে ইসরায়েলি হামলায় অন্তত ২২৪ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন ইরান, যাদের মধ্যে সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক লোকজন রয়েছে।
শুক্রবার এই দুই দেশের সংঘাত ঘিরে যা যা ঘটেছে -
* ইরানের সবশেষ হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে বহু মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম
* ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে যুক্তরাজ্য জানিয়েছে, তারা তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে।
* ইসরায়েল-ইরান সংঘাত অব্যাহত থাকায় বিশ্ব ‘দ্রুত গতিতে’ সংকটের দিকে এগোচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
* ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের কূটনৈতিক আলোচনা হয়েছে।
* ইসরায়েলে আবারও হামলা চালিয়েছে ইরান। ক্ষেপনাস্ত্র শনাক্ত হওয়ায় ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বাজিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।
* ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ইসরায়েলের সঙ্গে সংঘাতের অবসান ঘটাতে ইরানকে একটি কূটনৈতিক প্রস্তাব দেবে ফ্রান্স ও ইউরোপীয় মিত্ররা।
* হাসপাতালে হামলার প্রভাব ও এর প্রমাণ রেডক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন ইরানে রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পিরহোসেইন * কোলিভান্দ।
* ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ‘শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ এবং ইহুদিবাদী সন্ত্রাসীদের অভিযান চিরতরে অবসানই আরোপিত এই যুদ্ধ বন্ধের একমাত্র পথ।’
* ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলের হামলার পরিস্থিতি নিরবচ্ছিন্নভাবে পর্যবেক্ষণ ও মূল্যায়ন করার কথা জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি।
* ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ‘যারা ইসরায়েলকে হুমকি দেয়, সেই সন্ত্রাসীদের প্রতি আমাদের ধৈর্যের সীমা পার হয়ে গেছে।’
* মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন যে ইসরায়েলের পক্ষ হয়ে তার দেশ ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়াবে কি না।
সুত্র : বিবিসি
সম্পাদক ও প্রকাশক: -
যোগাযোগ: অফিস : বসুন্ধরা, ঢাকা-১২২৯
মোবাইল: +880 9639191660
ইমেইল: newsbanglanews77@gmail.com
© ২০২৫-২০২৬ নিউজ বাংলা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত