রায় নিয়ে সন্তোষ আইনমন্ত্রীর, তিন মাসে কার্যকর হওয়ার আশা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

নিউজ বাংলা ডেস্ক :

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, ছয় কার্যদিবসের মধ্যে সব আইনি ধাপ শেষ করে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে, যা বাংলাদেশে প্রথম।

রোববার (৭ জুন) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, রামিসার হত্যাকাণ্ড জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক ঘটনা। তবে প্রধানমন্ত্রী এক মাসের মধ্যে বিচার সম্পন্নের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন। সেই লক্ষ্য অনুযায়ী দ্রুত বিচার কার্যক্রম শেষ করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সাত দিনের মধ্যে মামলার ডেথ রেফারেন্স উচ্চ আদালতে পাঠানো হবে এবং প্রয়োজনীয় পেপারবুক প্রস্তুত করা হবে। এরপর মামলাটি উচ্চ আদালতে শুনানির জন্য তালিকাভুক্ত হবে।

আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, উচ্চ আদালত দ্রুত শুনানি সম্পন্ন করলে আগামী তিন মাসের মধ্যে রায় কার্যকর করা সম্ভব হতে পারে।

তিনি আরও বলেন, অতীতের আলোচিত দ্রুত বিচার মামলাগুলোর মতোই রামিসা, সিনহা, আছিয়া ও রাজনের মামলাগুলো যেন উচ্চ আদালতে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি হয়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এর আগে রোববার (৭ জুন) ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন এবং অর্থদণ্ডও প্রদান করেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ