আইসিসির এপ্রিল সেরা খেলোয়াড় বাংলাদেশের নাহিদ রানা


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানাকে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবেই এ পুরস্কার পেয়েছেন এই ডানহাতি গতি তারকা।

ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মোট আট উইকেট শিকার করেন নাহিদ রানা। এর আগে মার্চ মাসেও পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমান আট উইকেট নিয়েছিলেন তিনি। তবে এবারই প্রথমবারের মতো আইসিসির মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন এই পেসার।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে খুব একটা সুবিধা করতে পারেননি নাহিদ। ৬৫ রান দিয়ে নিয়েছিলেন মাত্র একটি উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি।

চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন নাহিদ রানা। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সিরিজসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এদিকে, মেয়েদের বিভাগে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা ভলভার্ট।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ