পহেলা বৈশাখ ঘিরে কোনো হুমকি নেই, জোরদার নিরাপত্তায় র‍্যাব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

পহেলা বৈশাখের অনুষ্ঠান ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ।

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, নববর্ষ উদযাপন উপলক্ষে রাজধানীর শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ ও রমনা বটমূলসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি এলাকায় পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

তিনি জানান, নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে পরীক্ষণ চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে।

সারা দেশে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে কন্ট্রোলরুম, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিংয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, ইভ টিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ নজরদারিতে রয়েছে র‍্যাব। তিনি আশা প্রকাশ করেন, গত বছরের তুলনায় এ বছর আরও আনন্দঘন পরিবেশে পহেলা বৈশাখ উদযাপিত হবে।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ