ডট বলের ইতিহাসে নতুন উচ্চতায় বাংলাদেশের মুস্তাফিজ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

খেলাধুলা ডেস্ক :

টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এই ফরম্যাটে তার ডট বলের সংখ্যা ছাড়িয়েছে ৩ হাজার, যা তাকে নিয়ে গেছে বিশ্ব ক্রিকেটের এলিট এক তালিকায়।

সর্বশেষ হিসাব অনুযায়ী, মুস্তাফিজের ডট বল এখন ৩০০২টি। এই অর্জনের মাধ্যমে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বাধিক ডট বল করা বোলারদের তালিকায় তিনি উঠে এসেছেন পঞ্চম স্থানে।

পাকিস্তান সুপার লিগ-এ লাহোর কালান্দার্স-এর হয়ে খেলতে খেলতেই এই কীর্তি গড়েন বাঁহাতি এই পেসার।

এই তালিকার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ডোয়াইন ব্রাভো, যার ডট বল ৩৬৮১টি। দ্বিতীয় স্থানে পাকিস্তানের মোহাম্মদ আমির (৩৩৪৮)। তৃতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল (৩২১৩) এবং চতুর্থ স্থানে পাকিস্তানের সোহেল তানভীর (৩০৪৬) অবস্থান করছেন।

তালিকার শীর্ষে থাকা বেশ কয়েকজনই এখন ক্যারিয়ারের শেষ পর্যায়ে কিংবা নিয়মিত খেলছেন না। সে তুলনায় মুস্তাফিজ এখনো রয়েছেন ক্যারিয়ারের মধ্যগগণে, যা তাকে আরও এগিয়ে যাওয়ার বড় সুযোগ এনে দিয়েছে।

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলার সুযোগ পাওয়ায় ভবিষ্যতে এই তালিকায় আরও ওপরে ওঠার সম্ভাবনাও উজ্জ্বল তার জন্য।

চলতি আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে খেলছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছে তার দল, আর নিজের পারফরম্যান্স দিয়েও দলকে দিচ্ছেন গুরুত্বপূর্ণ অবদান।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ