কার্যক্রম নিষিদ্ধ থাকায় আ. লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, কার্যক্রম নিষিদ্ধ, তাই নির্বাচনে অংশ নিতে পারবে না কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটি আওয়ামী লীগ। 

২৪ ডিসেম্বর বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এসময় তারেক রহমানের প্রত্যাবর্তন সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা তদারকি করছে বিএনপি। যতোটা সহযোগিতা চাওয়া হয়েছে, তা দিয়েছে সরকার।

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দ্রুত ট্রাইব্যুনালে হবে বলেও জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দীপু চন্দ্র হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়েছে সরকার। সংখ্যালঘুদের সুরক্ষায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

ডেইলি স্টার, প্রথম আলো ও সাংস্কৃতিক স্থাপনায় হামলার অগ্রগতিও জানান প্রেস সচিব। এর আগে, বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশের চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। বাংলাদেশে যেনো এক মিনিটও আর ইন্টারনেট বন্ধ না থাকে, তার বিধান রাখা হয়েছে এই অধ্যাদেশে।  


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ