নিজ জেলা পাবনা সফরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

মো: শাখাওয়াৎ হোসেন, পাবনা জেলা প্রতিনিধি :

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো নিজ জেলা পাবনায় গিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পাবনায় এটি তার পঞ্চম সরকারি সফর।

৮ নভেম্বর শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে হেলিকপ্টারে পাবনা জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে অবতরণ করেন রাষ্ট্রপতি। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

সফরসূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সকালে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করেন। পরে তিনি আরিফপুর কবরস্থানে গিয়ে বাবা-মার কবর জিয়ারত করেন। নিজ বাসভবনে কিছু সময় অবস্থান করে নিকট আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দুই দিনের এই সফরের শেষ দিন আগামীকাল রোববার সকালে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি ঢাকার উদ্দেশে ফিরে যাবেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি মো. সাহাবুদ্দিনের তার পঞ্চম পাবনা সফর। এর আগে ২০২৩ সালের ১৫ মে ও ২৭ সেপ্টেম্বর, ২০২৪ সালের ১৬ জানুয়ারি ও ৯ জুন নিজ জেলায় এসেছিলেন তিনি।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ