নিউজ বাংলা ডেস্ক :
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়, তারা ৩ জনই পুরুষ। এছাড়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩১ জন। তাদের মধ্যে ২৫৬ জনই ঢাকার বাইরের।
২৬ জুলাই শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২৫ জুলাই শুক্রবার সকাল ৮টা থেকে ২৬ জুলাই শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে বরিশাল বিভাগে ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি বছরে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৯ হাজার ১২০ জন জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যার মধ্যে ১১ হাজার ২০৫ জন পুরুষ ও সাত হাজার ৯১৫ জন নারী। মারা গেছেন ৭৩ জন। এদের মধ্যে ৪০ জন পুরুষ ও ৩৩ জন নারী।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২৭৫ জন ডেঙ্গু জ্বরের রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেলেন ১৭ হাজার ৬৯৩ জন।
আপনার মতামত লিখুন :